রিফান্ড নীতি
কী কিনছেন
Helply Pro আর দোকানের প্যাকেজ দুটোই অনলাইন সেবা (সফটওয়্যার)। পেমেন্ট হওয়ার পর সেবা সাথে সাথে বা যাচাইয়ের পরে চালু হয়; কোনো পণ্য পাঠানো হয় না।
যখন পুরো টাকা ফেরত পাবেন
• একই সেবার জন্য ভুল করে দুবার টাকা কেটে গেলে।
• টাকা কেটেছে কিন্তু সেবা চালু হয়নি, আর আমরা তিন কার্যদিবসের মধ্যে তা চালু করতে পারিনি।
• সেবা চালু হওয়ার তিন দিনের মধ্যে আমাদের দিকের কারিগরি সমস্যায় আপনি তা ব্যবহারই করতে না পারলে।
যখন ফেরত হয় না
সেবা ঠিকমতো চালু হয়ে ব্যবহার শুরু করার পর মত বদলালে, বা মেয়াদের বাকি দিনগুলোর জন্য আংশিক টাকা ফেরত দেওয়া হয় না। তাই দোকানের অ্যাপ কেনার আগে ফ্রি ট্রায়ালে চালিয়ে দেখুন, আর Pro নেওয়ার আগে ফ্রি অংশটা ব্যবহার করে দেখুন।
কীভাবে চাইবেন
পেমেন্টের সাত দিনের মধ্যে যে মোবাইল নম্বর দিয়ে কিনেছেন সেটা আর লেনদেনের নম্বর (TrxID) জানিয়ে আমাদের লিখুন। যাচাইয়ের পর সাত থেকে দশ কার্যদিবসের মধ্যে যে মাধ্যমে টাকা দিয়েছিলেন সেই মাধ্যমেই ফেরত যাবে।
যোগাযোগ
দোকানদাররা অ্যাপের ভিতরের সাহায্য পাতা থেকে আমাদের লিখতে পারেন।
সাধারণত এক কার্যদিবসের মধ্যে উত্তর দেওয়া হয়।