ব্যবহারের শর্ত
সেবা
Helply কম্পিউটার দোকান, স্টুডিও ও সাধারণ ব্যবহারকারীদের জন্য ছবি, কাগজপত্র, সিভি ও হিসাবের অনলাইন টুল দেয়। দোকানের অ্যাপ সাবস্ক্রিপশনে চলে; ফ্রি টুলগুলো সবার জন্য খোলা।
আপনার দায়িত্ব
নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড গোপন রাখবেন। অন্যের কাগজ বা তথ্য তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করবেন না। জাল কাগজ, ভুয়া সনদ বা প্রতারণার কাজে এই সেবা ব্যবহার করা যাবে না; করলে অ্যাকাউন্ট বন্ধ করা হবে।
তৈরি কাগজপত্র
দরখাস্ত, হলফনামা ও চুক্তিপত্রের নমুনাগুলো সাধারণ খসড়া, আইনি পরামর্শ নয়। গুরুত্বপূর্ণ দলিল ছাপার আগে উকিল বা দলিল লেখককে দেখিয়ে নিন। সরকারি সার্কুলার ও সেবার তথ্য মূল উৎসে মিলিয়ে নেওয়ার দায়িত্ব ব্যবহারকারীর।
পেমেন্ট
ফ্রি ট্রায়ালের পরে প্যাকেজ নিলে সেবা চালু থাকে। মেয়াদ শেষ হলে নতুন কাজ বন্ধ হয়, কিন্তু আপনার তথ্য মুছে ফেলা হয় না।
অনলাইন অর্ডার
কাস্টমার ও দোকানের মধ্যে কাজ ও লেনদেন তাঁদের নিজেদের। টাকা সরাসরি দোকান পায়; Helply কোনো পক্ষের হয়ে টাকা রাখে না।