Helply দোকানদার? ফ্রি শুরু

গোপনীয়তা নীতি

আমরা কী তথ্য রাখি

দোকানের অ্যাকাউন্টের নাম ও মোবাইল নম্বর, আর দোকান নিজে যে কাস্টমার, কাজ ও ফাইল সেভ করে। ফ্রি সিভি মেকারে লেখা তথ্য ৩০ দিন রাখা হয়, যাতে আপনি ফিরে এসে বদলাতে পারেন।

কী রাখি না

ফ্রি ছবি টুলে দেওয়া ছবি সেভ করা হয় না। দোকানের টুলে তৈরি ফাইল ৭ দিন পর নিজে থেকে মুছে যায়।

তথ্য কে দেখতে পারে

প্রতিটা দোকানের তথ্য শুধু সেই দোকানের মালিক ও তাঁর স্টাফ দেখতে পান। আমরা কারও তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনদাতাকে দিই না।

নিরাপত্তা

পাসওয়ার্ড এমনভাবে রাখা হয় যে আমরাও তা পড়তে পারি না। কাস্টমারের আবেদনের পাসওয়ার্ড তালাবদ্ধ (এনক্রিপ্ট) অবস্থায় থাকে। দোকানদার চাইলে দুই ধাপের নিরাপত্তা চালু করতে পারেন।

আপনার অধিকার

দোকানদার যেকোনো সময় নিজের সব তথ্য এক্সেলে নামিয়ে নিতে বা মুছে ফেলতে পারেন। অ্যাকাউন্ট পুরো মুছতে চাইলে আমাদের জানান।

তৈরি হচ্ছে…পেজ বন্ধ করবেন না